বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় হেলে পড়ল বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন

খুলনার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন হেলে পড়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে নির্মাণকাজ।

ভবনটির নিচে পচা ও নরম মাটি থাকার কারণেই এমনটি হতে পারে বলে ধারণা ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্কুল কর্তৃপক্ষের।

ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়। ক্যাম্পাস প্রাঙ্গণে নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। কিন্তু পুরো কাজ শেষ না হতেই পেছনের দিকে হেলে পড়েছে। প্রায় ৮ ইঞ্চি দেবে গেছে মাটি।

জলাশয়ের পাশে ভবনটির নির্মাণ শুরু হয় ২০১৯ সালের এপ্রিল মাসে। নির্মাণের সময় পাইলিংয়ে কাজ চলাকালীন মাটির গভীরে পচা ও কাদা মাটি পাওয়া যায় বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ভবন নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কুয়েট প্রকৌশলীরা। তার আশ্বাসে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ের এ নির্মাণ প্রক্রিয়া চলে। এখন পুরো কাজ হওয়ার আগেই ভবনটি হেলে পড়ার বিষয়টি নজরে আসে।

এমএস রৈতি এন্টারপ্রাইজের ঠিকাদার টিপু হাওলাদার বলেন, ওই সময় যে বালুমাটি বের হয়েছে তারপরও বোধ হয় অর্গানিক সেল থেকে গেছিল।

খুলনা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মু. মুস্তাফিজুর রহমান বলেন, কুয়েটের কয়েকজন প্রকৌশলীকে সাইট দেখানো হয়। তাদের পরামর্শ অনুযায়ী পেছন সাইটে পুরোটাই বললে ড্রাইভ করা হয়েছে। নিচেও কিছু পচা মাটি থাকতে পারে। সে জন্যই এটা হেলেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

এদিকে ভবনটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্কুল কর্তৃপক্ষ। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা চেপে বসেছে তাদের মনে। বর্তমানে ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

১৯৯৮ সালে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা