শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ফুটবল খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। খেলার দর্শকেরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ ওরফে আবদুর রহমান (৮)। সে উপজেলার কালিয়ান টানপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সোবহান খানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বেতুয়া কওমি মাদ্রাসা মাঠে বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলছিল। প্রায় দুই কিলোমিটার পাড়ি দিয়ে আবদুল্লাহ খেলা দেখতে গিয়েছিল সেখানে। ভালোভাবে খেলা দেখার জন্য সে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠে। খেলা শেষে ছাদ থেকে নামার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, মৃত অবস্থাতেই ছেলেটাকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের কোথাও বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন না থাকায় লাশ থানায় হস্তান্তর করা হয়। তবে তার পায়ের পাতার নিচে সামান্য ক্ষত ছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, চিকিৎসকের মনে সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল