মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলটির নেতৃর্ত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এর আগে বিকাল সাড়ে ৩টায় তারা শহীদ আব্দুর রাজ্জাক পাক সমাবেশ করে। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত এমপি মনোনিত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর অপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদন্য মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্যএড আব্দুস সুবহান মুকুল,এড, আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলনা মোশারফ হোসেন,দেবহাটা আমির ওলিউর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন— তারা আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে তারা আন্দোলনের মাঠে আছেন এবং থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন