সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় ইসরাইলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায়।

সোমবার ইসরাইলি যুদ্ধবিমানগুলো রাফার তিনটি বাড়িতে আর উত্তরে গাজা সিটির দু’টি বাড়িতে বোমাবর্ষণ করে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির হামলায় অন্তত ছয়জন নিহত আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার রাতে গাজার মধ্যাঞ্চলে আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিক আছেন বলে চিকিৎসাকর্মী ও হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে।

গাজার অন্যান্য অঞ্চলে ইসরাইলের পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হয়।

সোমবার ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে রোববার দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে।

হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, সোমবার তারা ইসরাইল লক্ষ্য করে রকেট ছুড়েছে।

এর মাধ্যমে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় প্রায় সাত মাস ধরে চলা ইসরাইলের অবিরাম আকাশ ও স্থল হামলা সত্ত্বেও গোষ্ঠীটির রকেট ছোড়ার সক্ষমতা এখনও বজায় আছে।

গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়ে আছে। এই শহরটিকে এক সময় ‘নিরাপদ স্থান’ বলে ঘোষণা করেছিল ইসরাইলি বাহিনী। শহরটিতে আক্রমণ না চালাতে বিশ্ব নেতারা ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাফায় হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের উত্তরে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলের বেসামরিক এলাকা থেকে সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছিল, সন্ত্রাসীদের সেইসব লক্ষ্যস্থলে যুদ্ধবিমানগুলো আঘাত হেনেছে। কিন্তু তিনি আর বিস্তারিত কিছু জানাননি।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করতে মিশর যাওয়া হামাস নেতারা কায়রো ত্যাগ করেছেন। আল জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আলোচনায় হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস আগে থেকেই স্থায়ী যুদ্ধবিরত এবং গাজা থেকে ইসরাইলি সেনার সম্পূর্ণ প্রত্যাহার দাবি করে আসছে।

অপরদিকে জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরাইল যে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে তাকে ‘অনন্য উদার’ প্রস্তাব বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। সেই সঙ্গে দ্রুত তা মেনে নেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে হামাস নেতারা জানিয়েছেন, তারা ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী