শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাড়ির অবৈধ দখলে রাস্তা বন্দি! যানজটে জনগণের জীবন ছন্দহীন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেট, নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড় এবং হাটের মোড় এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে পার্ক করা যানবাহন, প্রাইভেটকার, ইজিবাইক, রিকশা, ভ্যান, বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর ফিটনেস বিহীন ছোট প্রাইভেটকারের কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পথচারী মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করায় হাঁটাচলা করা দায়। বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে পায়ে হেঁটে যাওয়ার জায়গা থাকে না। এটা এখন নিত্যদিনের সমস্যা।”

সিদ্দিক সুপার মার্কেটের পোশাকের দোকান খাইরে উম্মা’র ম্যানেজার মোঃ রাকিব হোসেন বলেন বলেন, “আমাদের শো-রুমের সামনে দিনভর গাড়ি পার্ক করা থাকে, ফলে গ্রাহকরা দোকানে আসতে পারেন না। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চাই।”

একইভাবে, শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম জানান, “যানজটের কারণে বাচ্চাদের স্কুলে যেতে দেরি হয়ে যায়। রাস্তায় এত গাড়ি থাকে যে পায়ে হেঁটে চলাও কঠিন।”

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, “আমরা জরিমানা করছি, কিন্তু অনেকেই নিয়ম মানতে চান না। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও, অনেকে রাস্তায় গাড়ি রাখেন।”

স্থানীয় প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি, অবৈধ পার্কিং রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধার ব্যবস্থা করা।

এছাড়া, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বলছেন, “আর দেরি নয়, এখনই সমাধান চাই।” যানজটের এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। অন্যথায়, সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোর এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা