সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জের ৫৮ ভিক্ষুক পাচ্ছেন চাকরি

গোপালগঞ্জে এক প্যাকেজিং কারখানায় চাকরি পেতে যাচ্ছেন ৫৮ জন ভিক্ষুক।

রোববার কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সরকারি অর্থায়নে কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ প্যাকেজিং কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছে।

আগামী পহেলা জানুয়ারি থেকে এ কারখানায় উৎপাদন শুরু হবে। আর সেদিন থেকেই এই ৫৮ জন ভিক্ষুকের ভিক্ষে ছেড়ে চাকরি জীবনও শুরু করবে বলে আশা করা হচ্ছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আমরা ৬ ডিসেম্বর থেকে এ কারখানা নির্মাণ কাজ শুরু করেছি। এ মাসেই ফ্যাক্টরির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, ২০২১ সালের প্রথম দিনেই চৌরখুলী গ্রামের ৫৮ ভিক্ষুক চাকরিজীবী হিসেবে পরিচিত পাবেন। তাদের চাকরি পাওয়ার যোগ্যতা হবে ভিক্ষুক। চাকরিপ্রাপ্তীর সাথে সাথে তাদের ভিক্ষাবৃত্তি ছাড়তে হবে।

তিনি জানান, কোটালীপাড়ায় প্যাকেজিং কারখানাতে উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে সরকারি অর্থায়নে ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হচ্ছে।

সবার সহযোগিতায় গত ২ ডিসেম্বর চৌরখুলী গ্রামে এ কারখানার জমি নির্বাচন করেন তারা।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, চৌরখুলী গ্রামের এই ৫৮ নারী-পুরুষ ভিক্ষাবৃত্তিতে জড়িত। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তাদের এ পেশা থেকে সরিয়ে আনা যায়নি।

সরকারি অর্থায়নের এ প্যাকেজিং কারাখানায় ভিক্ষুকদের সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২ ডিসেম্বর চৌরখুলী গ্রামে মতবিনিময় সভা হয়। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানায়।

“তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতে সম্মতি দিয়েছে।”

প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেন তিনি।

কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, এ ক্ষুদ্র উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে দেশকে ভিক্ষুক মুক্ত করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

চৌরখুলী গ্রামের ভিক্ষুক রাবেয়া, আমিনা, সাহানা বলেন, তারা আর ভিক্ষা করতে চান না।

এতদিন কোনো ভাল কাজ পায়নি বলে ভিক্ষা করছেন। উপজেলা প্রশাসনের এ কারখানায় চাকরি করে সম্মানের সাথে বাঁচতে চান বলে জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক