শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রাহকসেবা সহজিকরণে কলারোয়ায় পথচলা শুরু ‘গ্রামীন ফোন সেন্টার’র

সাতক্ষীরার কলারোয়ায় ‘গ্রামীন ফোন সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
গ্রামীন ফোনের সেবা প্রতিটি গ্রাহক যাতে আরো সহজে পায় সেলক্ষ্যে কলারোয়াবাসীর দোরগোড়ায় পৌঁছুলো গ্রামীন ফোন সেন্টারটি।
বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের পূবালী ব্যাংক ও সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বিপরীতে গ্রামীন ফোনের জিপিসি (গ্রামীনফোন সেন্টার) এর পথচলা শুরু হয়। এই সেন্টার থেকে জিপি’র যেকোন সেবা তরান্বিত’র পাশাপাশি মোবাইল ফোন বিক্রয় করা হবে বলে আয়োজকরা জানান।

ফিতা কেটে দৃষ্টিনন্দন জিপিসি সেন্টার উদ্বোধনের পর কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।

আড়ম্বর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিপিসি’র উদ্বোধন করেন গ্রামীনফোনের খুলনা সার্কেল রিটেইল হেড সোয়েব আনছার।

তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকার একেবারে ধারে টাওয়ার স্থাপনে বিধিনিষেধ আছে। অচিরেই ফাইবার অপটিক্যাল স্থাপনের মাধ্যমে ইন্টারনেট গতি ও ফ্রিকোয়েন্সি শক্তিশালী হবে। সারা দেশের ২৪০টি জিপিসি’র মধ্যে কলারোয়াও একটি। গ্রামীনফোনের যেকোন সেবা পেতে আর দূরের জেলায় যাওয়া লাগবে না, কলারোয়াতেই পাওয়া যাবে কাঙ্খিত সেবা।’

গ্রামীনফোনের সাতক্ষীরা রিটেইল চ্যানেল ম্যানেজার সুবর্ণা দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীনফোনের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মো.খায়রুল আনাম, সাতক্ষীরা সদর সিনিয়র টেরিটোরি ম্যানেজার মো.রোকনুজ্জামান, কলারোয়া ডিস্ট্রিবিউশ হাউজের সত্বাধিকারী মো.শফিকুল ইসলাম তুহিন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শশাঙ্ক শেখর সরকার।

অনুষ্ঠানে গ্রামীনফোন কর্মকর্তাদের মধ্যে কলারোয়া টেরিটোরি ম্যানেজার কাজী আব্দুল মুকিত, কলারোয়া গ্রামীনফোন সেন্টারের সত্বাধিকারী জি.এম মেহেদি হাসান নয়ন, পূবালী ব্যাংকের ম্যানেজার আব্দুল মতিন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, জাতীয় পার্টি নেতা এম মুনছুর আলী, কলারোয়া মোবাইল সমিতির সেক্রেটারি ইলিয়াস হোসেন রাসেল, ছাত্রলীগ নেতা টিপু, জিপিসি’র সত্বাধিকারীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী জিএম সিরাজুল ইসলাম, সহধর্মিনী রশনি জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত