মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘেরে মাছ, পাড়ে বিষমুক্ত সবজি চাষ

কৃষি ডেস্ক: ঘেরে মাছ ও পাড়ে বিষমুক্ত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন খুলনার রূপসা উপজেলার চাষিরা। ধান ও মাছের পাশাপাশি ঘেরে উৎপাদিত সবজি বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। মৌসুমী ধান ও মাছ চাষ করে একসময় যাদের পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটত, লাভজনক এ সবজি চাষে এখন তাদের মুখে হাসি ফুটেছে।

সরেজমিনে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘেড়ের পাড়ে লতাপাতার মধ্যে ঝুলছে লাউ, শসা, উচ্ছে, চিচিংগা, টমেটো, চালকুমড়া, মিষ্টি কুমড়া, এমনকি তরমুজও। সেই সঙ্গে ঘেরের বেড়ি (পাড়) ধরে বেয়ে চলেছে পুঁইশাকের ডগা। গাছ ভরে ধরেছে ঢেঁড়শ। ঘের অধ্যুষিত এলাকায় ঘেরের বেড়াতে বাঁশ-খুঁটি ও নেটের জাল দিয়ে মাচা বানিয়ে তাতে ফসল ফলিয়েছেন চাষিরা।

আইচগাতী ইউনিয়নের কৃষক আজমল শেখ বলেন, বর্তমানে দেশ-বিদেশে সবজির ব্যাপক চাহিদা হওয়ায় গত কয়েক বছরে মাছের ঘেরের পাড়ে সবজি চাষ করা হচ্ছে। মাচা পদ্ধতিতে সবজি চাষে বদলে গেছে আমার মতো বহু কৃষকের ভাগ্য।

উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের পাইকারি সবজি ব্যবসায়ী আলম শেখ বলেন, আমি স্থানীয় সবজি চাষিদের কাছ থেকে পাইকারি দরে সবজি কিনে ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করি। এতে নিজেরও লাভ হচ্ছে এবং কৃষকদের উৎপাদিত সবজিও বিক্রি করে দিতে পারছি।

ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বলেন, ইউনিয়নের বেশিরভাগ মানুষই ঘেরে মাছ ও ঘের পাড়ে সবজি চাষ করে। আর এসব ঘের পাড়ে সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে ভালো আছেন।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান বলেন, গতবছরের তুলনায় এবছর উপজেলায় ঘেরের পাড়ে সবজির আবাদ বেশি হয়েছে। কৃষকেরা ফলনের দামও ভালো পেয়েছে। ঘের পাড়ে উৎপাদিত লাউ, উচ্ছে ও টমেটো ইতোমধ্যে উপজেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচুর চাষ
  • শখ থেকে সাফল্য: কলারোয়ায় বাড়ির আঙিনায় আঙুরের ফলন
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, সিন্ডিকেটে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের
  • বৃষ্টিতে ভেজা ধানের চারা গজানো রোধে কৃষি বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • নগদ অর্থ, বিমাসহ যেসব সুবিধা মিলবে কৃষক কার্ডে
  • পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ : রাষ্ট্রপতি