বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ৭৪ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৮৮৮ জনে। এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৫ জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন বুধবার ২২ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৯৩ শতাংশ।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৫৯ জন নগরীর এবং ১৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন, অ্যান্টিজেন টেস্টে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৬ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ১ জন, আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে ৭ জন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে ২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৯ জন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী