শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিকিৎসায় অবহেলার অভিযোগে ম্যারাডোনার চিকিৎসকের বাড়িতে তল্লাশি

আর্জেন্টিনার সদ্যপ্রয়াত ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুকের বাড়ি এবং প্রাইভেট ক্লিনিকে তল্লাশি চালিয়েছে সেদেশের পুলিশ।

ম্যারাডোনার চিকিৎসায় কোন অবহেলা ঘটেছিল কিনা – পুলিশ তা বের করার চেষ্টা করছে।

দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের কাছে তার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চার দিন আগে। তার বয়স হয়েছিল ৬০।

ম্যারাডোনাকে কি ওষুধ দেয়া হচ্ছিল – তা তার দুই মেয়ে জানতে চেয়েছিলেন বলে খবর পাওয়া গেছে।

নভেম্বর মাসের প্রথম দিকে ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এক সফল অস্ত্রোপচার করা হয়।

এর পর তার এ্যালকোহল পানের ওপর নির্ভরশীলতা কাটানোর জন্য চিকিৎসা শুরু হবার কথা ছিল।

ম্যারাডোনাকে বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন বলে গণ্য করা হয়।

১৯৮৬ সালে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জেতে।

প্রেসিডেন্ট প্রাসাদে রাখা হয়েছিল ম্যারাডোনার কফিন।
তার মৃত্যুতে আর্জেন্টিনায় যেরকম শোকের দৃশ্য দেখা গেছে, তা ছিল অভূতপূর্ব।

তাকে সমাহিত করার আগে সারাদিন রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় হাজার-হাজার মানুষ জড়ো হয়ে ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে।

শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট প্রাসাদে আসলে এক পর্যায়ে মানুষের সারি এক কিলোমিটারের বেশি দীর্ঘ হয়।

শোকার্ত মানুষ যখন কফিনের কাছে আসতে চেয়েছিল তখন তাদের সামাল দিতে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়েছে। এসময় পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়েছে।

একপর্যায়ে ম্যারাডোনার কফিন জনসম্মুখে যে জায়গায় রাখা হয়েছিল সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

এরপর মোটর শোভাযাত্রায় ম্যারাডোনার মরদেহ বুয়েনোস আইরেস শহরের উপকণ্ঠে বেল্লা ভিস্তায় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে বাবা-মায়ের কবরের পাশে ম্যারাডোনাকে অন্তিম শয়ানে রাখা হয়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের