রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীন যেভাবে নিয়ন্ত্রণে এনেছে করোনাভাইরাস

আমি যে রাষ্ট্রে বাস করি সেখানে গণতন্ত্র রয়েছে। তারপরেও ধন্যবাদের সঙ্গে বলতে চাই, চীনে আমি যে ধরণের স্বাধীনতা দেখছি, তা সবসময়ই আমার জন্য ছিল আকাক্সক্ষার। চীনের মানুষ এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অনেক মার্কিন নাগরিক এখন বিশ্বাস করেন, চীনের মানুষ এই স্বাধীনতা পাচ্ছে তাদের কর্তৃত্বপূর্ণ শাসন ব্যবস্থার কারণে। তবে চীনের স্বাস্থ্যখাত সম্পর্কিত একজন শিক্ষাবিদ হিসেবে আমি মনে করি, আসল কারণ আরো অনেক বেশি বিস্তৃত।

আমার গবেষণা বলছে, চীনের কতৃত্ববাদী নীতির কারণেই দেশটি করোনাভাইরাস মোকাবেলা করতে সক্ষম হয়নি। এর আসল কারণ হচ্ছে, স্বাস্থ্যখাতকে চীনের অগ্রাধিকার প্রদান। সার্স সংক্রমণ থেকে চীন দারুণ শিক্ষা পেয়েছে।

এটি ছিল এ শতাব্দীর প্রথম করোনাভাইরাস মহামারী।এক বছরেরও কম সময় পূর্বে চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। তিন মাসেরও কম সময়ে দেশটিতে ৮০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হন। প্রাণ হারান এরমধ্যে তিন হাজার। জানুয়ারির শেষ সময়ে গিয়ে চীনা সরকার উহান শহরে লকডাউন ঘোষণা করে। এর ১১ মিলিয়ন মানুষ স¤পূর্ণ আবদ্ধ হয়ে পড়েন। শহর থেকে সবধরণের যোগাযোগ বন্ধ হয়ে যায়।এরপর কর্তৃপক্ষ আরো বেশ কয়েকটি শহর পুরোপুরি লকডাউন করে দেয়। এতে পর্যায়ক্রমে ৫০ মিলিয়ন মানুষ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান। এপ্রিল মাস আসতে আসতেই চীন সরকার করোনাভাইরাসের সংক্রমণ থামিয়ে ফেলে। উহানসহ অন্য শহরগুলোর ওপর থেকে বাধানিষেধ সরিয়ে নেয়া হয়।

গত ৭ মাসে চীনে মাত্র ৯ হাজার ১০০ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ১ হাজার ৪০৭ জন। চীনের মানুষ এখন ঘুরছেন, রেস্তোরাঁয় খাচ্ছেন, সিনেমা হলে যাচ্ছেন এবং সেখানকার শিশুরা স্কুলে যাচ্ছে কোনো ধরণের ঝুঁকি ছাড়াই। অপরদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ মানুষ। এরমধ্যে সর্বশেষ ১০ লাখ আক্রান্ত হয়েছেন এক সপ্তাহের মধ্যেই।২০০২ সালে প্রথম সার্স সংক্রমণ দেখা দেয়। ২০০৩ সালেই এই মহামারী নিয়ন্ত্রণে চলে আসে। চীন এই মহামারীর জন্য একদমই প্রস্তুত ছিল না। দেশটির স্বাস্থ্যখাত কোনোভাবেই এই মহামারী নিয়ন্ত্রণে আনতে সক্ষম ছিল না।

প্রথমদিকে স্বাস্থ্যখাতের থেকে অর্থনীতি ও রাজনীতিকেই অগ্রাধিকার দিয়েছিল চীন। তবে এটি কাজ করেনি। এরপর চীনা নেতারা বেইজিংসহ বেশ কিছু এলাকায় লকডাউন ঘোষণা করেন। এর কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে চলে আসে। সার্স শুধুমাত্র ৮ হাজার মানুষকে সংক্রমিত করতে পেরেছিল। এই মহামারী থেকেই দারুণ শিক্ষা পেয়ে যায় চীন। কমিউনিস্ট রাষ্ট্রটি জনগণের স্বার্থে স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে শুরু করে। যখনই প্রথম করোনাভাইরাস ধরা পরে দেশটি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং মাত্র তিন মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের