শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনে ‘করোনার থাবায়’ এশিয়ান গেমস স্থগিত

চীনে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এশিয়ান গেমস ২০২২ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আয়োজকরা। খবর এএফপির।

শুক্রবার (৬ মে) আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে এশিয়ান গেমস স্থগিতের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আগামী সেপ্টেম্বরে হাংঝুতে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার এক খবরে বলা হয়েছে, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এক বিবৃতিতে বলেছে, আগামী ১০-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসের আসরটি স্থগিত ঘোষণা করছে। আসরটি আয়োজনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

আয়োজক শহর হাংঝু দেশটির বড় শহর সাংহাইয়ের পাশে অবস্থিত। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।

গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

গত ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজন করা হয়েছিল। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

খবরে বলা হয়েছে, বর্তমানে চীনে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। করোনার সঙ্গে যুদ্ধ করছে চীন। এ মুহূর্তে তাই এশিয়ান গেমস আয়োজন করা সম্ভব হচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা