শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চেক প্রতারণার মামলায় শিক্ষা অফিসার মিরাজুল আশরাকিনের ৪ মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশরাকিনের
চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।একই সাথে তাকে চেকে উল্লেখিত পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেল্লাল হোসেন এই রায় ঘোষণা করেন।

তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
সাজা প্রাপ্ত আসামি শেখ মিরাজুল আশরাকিন সাতক্ষীরা কলারোয়া শ্রীপতিপুর গ্রামের শেখ সফিয়ারের ছেলে। তিনি বর্তমানে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।
সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান শাহানেওয়াজ বিষয়টির নিশ্চিত করেছে।

মামলা সূত্রে জানা যায় ,শেখ মিরাজুল আশরাকিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে মারিয়া সুলতানা কাছ থেকে পূর্ব পরিচয় সূত্র ধরে ভিন্ন ভিন্ন তারিখে ও সময়ে ৫ লক্ষ টাকা গ্রহণ করেন।
এসময় টাকা পরিশোধের জন্য শেখ মিরাজুল আশরাকিন মারিয়া সুলতানাকে নিজ নামীয় সিটি ব্যাংকের পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু চেকটি নকদান করতে গেলে অ পযাপ্ত পরিমাণে টাকা নাই মর্মে ডিজআনার হয়।এ ঘটনায় ২০২০ সালে মারিয়া সুলতানা শেখ মিরাজুল আশরাকিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে।
আদালত সূত্রে আরো জানা যায় শেখ মিরাজুল আশরাকিনের বিরুদ্ধে একাধিক অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণার মামলা রয়েছে ইতিমধ্যে অনেক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারা গ্রেফতারি পরোয়ানায় ইস্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব