বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয় দফা দাবিতে কলারোয়ায় স্বাস্থ্য সহকারীদের আন্দোলন অব্যাহত

সাতক্ষীরার কলারোয়ায় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। তাদের এই কর্মবিরতির কারণে উপজেলার টিকাদান কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং তৃণমূল পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্য কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কলারোয়া উপজেলা শাখার ব্যানারে এই কর্মবিরতি অব্যাহত রাখেন তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মবিরতিতে শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন। হাতে ব্যানার নিয়ে তারা দাবি বাস্তবায়নের স্লোগান দিতে থাকেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন টিকাদান কর্মসূচি (EPI)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় নিয়োজিত স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। একইসঙ্গে তাঁরা চাকরির স্থায়িত্ব, পদোন্নতি এবং গ্রেড উন্নয়নসহ বেশ কয়েকটি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিয়োগবিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোজন,
৩. ১৪তম গ্রেড প্রদান,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং
৬. পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা।

কলারোয়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিমুর জামান মিলন বলেন, “আমাদের এই কর্মবিরতি সারাদেশব্যাপী চলছে। বহু বছর ধরে আমরা একই দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু সমাধান মেলেনি। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

তিনি আরও বলেন, “আমরা দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি। কিন্তু পদমর্যাদা, বেতন কাঠামো এবং পদোন্নতিতে বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের দাবি শুধু আর্থিক নয়, এটি সম্মানের দাবিও।”

এদিকে কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। নিয়মিত টিকাদান, গর্ভবতী মায়েদের পরামর্শ সেবা, শিশুর পুষ্টি ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল পরিবারগুলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা