শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে তুরস্ক আন্তর্জাতিক

জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে তুরস্ক সরকার। সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু। আজ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক আদেশে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু বলেন, ‘নাগরিকরা যাতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে পারে সেজন্য আগামীকাল (১২ নভেম্বর) থেকে যেখানে জনসমাগম থাকে এমন জায়গা যেমন- রাস্তা, গণপরিবহন, চত্বরে ধুমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দীন কোজা নাগরিকদেরকে সবসময় মাস্ক করা ও সামাজিক দুরত্ব নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। কোজা এক টুইটে বলেছিলেন, ‘আমি কেবল আপনারা যা করতে পারেন সেটা করতে বলছি এর বেশি কিছু না।’

কয়েকদিন আগে দেশটির রাজধানী আঙ্কারা, ইস্তানবুলসহ কিছু কিছু প্রদেশে সিনিয়র সিটিজেনদের ওপর আংশিক লকডাউন জারি করে বলা হয়, ৬৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাহিরে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব রেঁস্তোরা, ক্যাফে, সিনেমাহলসহ সব ধরনের ব্যবসায়িক-বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ১০টার মধ্যে বন্ধের আদেশ দিয়েছিলেন। দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) দেশটিতে নতুন করে ২৬৯৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ১১ হাজার ১৪৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ