শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

জরুরী বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজে জরুরী বিভাগ এবং ৫০০ শয্যার চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ।

বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা বলেন, জরুরী বিভাগ চালুর দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি পেশ এবং রক্তদান কর্মসূচী পালন করেও এই দাবি পূর্নতা লাভ করেনি।
অভিযোগ করে তারা বলেন, কর্তৃপক্ষের আশ্বাস এবং ভয়ভীতিতে এসব আন্দোলন স্থগিত হয়ে যায়।

লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে বলা হয়, সর্বশেষ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচী পালন করেন এবং কর্মবিরতিতে যান। এরপর ২৯ সেপ্টেম্বর এক জরুরী সভায় কর্তৃপক্ষ জানিয়ে দেন আগামী ১১ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত তা না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন যে, জরুরী বিভাগ চালু না হওয়ায় সাতক্ষীরার ২২ লাখ মানুষ যেমন চিকিৎসা সেবা থেকে বিঘ্নিত হচ্ছেন তেমনি শিক্ষার্থীরা তাদের হাতেকলমে শিক্ষা থেকেও বিঘ্নিত হচ্ছেন। পেশাগত জীবনে এই বঞ্চনা তাদের জন্য ক্ষতির কারণ বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার্ন ডাক্তার রফিকুল ইসলাম মেহেদী, ডা. নয়ন চন্দ্র হালদার, ডা. আজমল হোসেন সহ ৩০ জনের অধিক শিক্ষার্থী।

এদিকে এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান বলেন, জরুরী বিভাগ এবং ৫০০ শয্যার চিকিৎসা সেবা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এজন্য পদ না থাকলেও অতিরিক্ত ৫ জন ডাক্তারকে সাতক্ষীরায় নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় তা চালু করা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস