শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু ন্যায্যতা্র ভিত্তিতে সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

জলবায়ু ন্যায্যতা্র ভিত্তিতে সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গাবুরার সাধারন মানুষেরা।

বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ,জলোচ্ছ্বাস ,লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে । চারিদিকে নোনা পানি অথচ খাবার জন্য সুপেয় পানি কোথাও নেই। তাই উপকূলের কোটি মানুষের জন্য ” সুপেয় পানি চাই” এই দাবিতে মানববন্ধন করেছে গাবুরাবাসী।

শনিবার (১৮ নভেম্বর)  সকাল ১০.০০ ঘটিকার সময় শ্যামনগর উপজেলার চকবারা, গাবুরাতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। এছাড়াও মানববন্ধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুর রহমান, মোঃ শওকত হোসেন, লিডার্সের অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, টেকনিক্যাল অফিসার নিতিকেশ মণ্ডল, প্রোজেক্ট অফিসার সুলতা সাহা সহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন এর কারণে বৈশ্বিক উষ্ণতার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে ৪ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। এ উচ্চতা আরও বাড়বে। ফলে দক্ষিন উপকূল তলিয়ে গিয়ে ১ কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়বে।
এরই মধ্যে ঘন ঘন দুর্যোগ এবং বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠা তার পুর্ব লক্ষণ বলে মন্তব্য করেছেন। এইসব দুর্যোগ ও টেকসই বেড়িবাঁধের অভাবে লবনাক্ত পানিতে সয়লাব হচ্ছে জনপদ। এতে পরিবেশ ও বসতি ধ্বংসের পাশাপাশি সুপেয় পানির সংকট তীব্র হয়ে উঠছে।অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে লবনাক্ততার এই মাত্রা আরও বাড়ছে বলে জানিয়েছেন বক্তারা। তাদের দাবি, লোনা পানির ব্যবহারে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। এই সংকট থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করা দরকার ।
উপকূলীয় অঞ্চলে গত ৩৫ বছরে লবনাক্ততা পূর্বের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং যার পরিমাণ ২ পিপিটি থেকে বেড়ে ৭ পিপিটি হয়েছে। বাংলাদেশের দক্ষিনাঞ্চলে সমুদ্র থেকে ভূভাগের অনেক ভিতর পর্যন্ত লোনা পানি ঢুকে গেছে। ফলে মানুষ লবণাক্ত পানি খেতে বাধ্য হচ্ছে।
মানববন্ধনে বক্তারা দাবি জানান আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন উপকূলীয় মানুষের জন্য টেকসই সুপেয় পানির ব্যবস্থা করা হয় এবং উপকূলীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ