বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারেননি ইসরাইলি মন্ত্রী

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ ফ্রান্সিসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়।

জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরাইলের একজন মন্ত্রী।

বিবিসি জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) কারিন এলহারার নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে ফিরে যেতে হয়। কারণ হিসেবে বলা হয়েছে- হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনো সুযোগ নেই।

জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পেরে ইসরাইলি এ মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, এটি খুবই দুঃখের বিষয় যে, নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে (হুইলচেয়ারে করে) প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ।

এই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করবেন তারা।

ওই কর্মকর্তা আরও জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন- কারিন এলহারারকে প্রবেশের সুযোগ করে দেওয়া না হলে মঙ্গলবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না তিনি।

সোমবার শুরু হয় কপ-২৬ সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশন তথা প্রথমপর্বের অনুষ্ঠান। শেষ হবে মঙ্গলবার সন্ধ্যায়। একে একে বক্তব্য দেবেন সবাই। জলবায়ু পরিবর্তনে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা পৃথিবী বাঁচানোর শেষ চেষ্টায় জড়ো হয়েছেন বিশ্বনেতারা।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী