মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাটকা শিকার আট মাসের জন্য বন্ধ হলো

পহেলা নভেম্বর থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময় জেলেরা যাতে জাটকা শিকার না করে সেজন্য তাদেরকে বিশেষ ভিজিএফ দেয়ার ব্যবস্থা করেছে সরকার।

তবে নিষেধাজ্ঞা অমান্য করে যারা জাটকা শিকার কিংবা বিক্রি করবে তাদের বিরুদ্ধে জেল জরিমানারও ব্যবস্থা থাকছে। আর নিষেধাজ্ঞার এই সময়ে অভিযান সফল করতে মৎস্য বিভাগের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থাও কাজ করবে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশের বাচ্চাকে জাটকা বলে। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছিল ইলিশের ডিম ছাড়ার সময়। ইলশের সেসব ডিম এখন জাটকায় পরিণত হচ্ছে। এই আট মাসে জাটকাগুলো যাতে বড় সাইজের ইলিশে পরিণত হতে পারে সেজন্য আট মাস জাটকা শিকার বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

পটুয়াখালী জেলায় ৬৭ হাজার ৬৮০ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে গত বছর ৫৩ হাজার জেলেকে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাস ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

এদিকে এ বছর ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে ৭০ জন জেলেকে গাভী গরু প্রদান করা হচ্ছে। জেলেরা যাতে মাছ শিকারের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সেজন্য সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।

তবে জেলেরা বলছেন, টানা ২২ দিন ইলিশের প্রজনন মৌসুমে নিশেধাজ্ঞা থাকায় তারা সেসময় মাছ শিকার করেননি। অবরোধ শেষ হলে ২৫ অক্টোবর মাছ শিকারে নামলেও তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এ কারণে অভাব অনটনে চলছে জেলে পরিবারগুলো।

এদিকে জেলেরা যাতে কারেন্ট জাল, বেহুন্দি জালসহ ছোট ফাসেঁর জাল ব্যবহার না করে সেজন্য এবার জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করার কথাও জানায় মৎস্য বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী