শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কদমতলা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সহ-সভাপতি জিললুর রহমান, হেলাল উদ্দীন, আশিষ কুমার দাস, জাহাঙ্গীর সরদার, ইকরামুল কবির, সরোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ

দৈনিক পত্রদুত পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর নামে আদালতে হয়রানিমুলক মিথ্যা মানহানি মামলা দেওয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জিললুর রহমান, যুগ্ন সম্পাদক খাইরুল ইসলাম, আশিষ কুমার দাস, হেলাল উদ্দীন, জাকির হোসেন, ইকরামুল কবির, জাহাঙ্গীর সরদার, তৌহিদুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমূখ। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিউজ অব সাতক্ষীরা অনলাইন পত্রিকার আইন উপদেষ্টা ও অপরাধ দমন পরিষদ ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (এডিপি) এর জেলা সভাপতি এড. আল মাহমুদ পলাশ আবু রায়হান, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান। আগরদাড়ী ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ফজলু রহমান, আমেনা খাতুন, রফিকুল, জাফর, গফুর প্রমূখ।
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন লাবসা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ, কদমতলা রিপোটার্র্স ক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামান নিজের সদর এলাকায় চাকরি করার ফলে অফিসের প্রভাব খাটিয়ে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, জালয়াতি প্রতারণা করে সাধারণ মানুষের হুমকি, মিথ্যা মামলা, এবং হয়রানি করাসহ সরকারী চাকরী পেশা গোপন রেখে সাংবাদিক পরিচয় দেয়ায় কামরুজ্জামানের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিক সেলিম হোসেনসহ ৬ জনের নামে সাতক্ষীরা আদালতে মিথ্যা মানহানি দেয়ানি মামলা করেন, মামলা নং-৫৭/২০২০ ইং।
এদিকে ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামানের কর্তৃক দৈনিক পত্রদুত পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও মফ:স্বল সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এর নামে আদালতে দায়েরকৃত হয়রানিমুলক মিথ্যা মানহানি মামলা অভিলম্বে প্রত্যাহার না করলে মানববন্ধন ও সমাবেশ করা হবে বলে এসব সংগঠনের নেতৃবৃন্দ জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা