শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন

হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

জেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় শোক দিবসের বিশেষ আলোচনা, বিকাল ৩টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার বিশেষ রাউন্ড, বিকাল সাড়ে ৩টায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, রাত ৯টায় আবৃত্তি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান: বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং সুবিধামতো সময়ে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এছাড়া সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত আয়োজন করা হবে।

এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে ৫ আগস্ট অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও আলোচনা, ৭ আগস্ট জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান ‘তারুণ্যের ভাবনা; বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা, ১০ আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দকে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান-বঙ্গবন্ধু ও বাংলাদেশ, ১১ আগস্ট জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে বিশেষ আলোচনা অনুষ্ঠান, ১২ আগস্ট আবৃত্তি অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ ও মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন চলমান থাকবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতীয় শোক দিবস পালনের পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা হাতে নেওয়া হয়েছে। এ সকল আয়োজন অনলাইনে জুম এর পাশাপাশি, ফেসবুক লাইভ এবং লোকাল কেবল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজনে যুক্ত থাকতে সংযুক্ত থাকুন জেলা প্রশাসক সাতক্ষীরার ফেসবুক পেইজে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়