রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানের ঐতিহাসিক শহর কিয়োটোতে ৪৬তম এই SICOT Congress অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চিকিৎসা সংগঠন SICOT-এর আয়োজনে এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য অর্থোপেডিক বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসকরা যোগ দিচ্ছেন।
পেশাগত তথ্য অনুযায়ী, ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর চিকিৎসা শিক্ষায় রয়েছে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (স্পাইন ও অর্থোপেডিক), এফএসিএস এবং দেশ-বিদেশে স্পাইন সার্জারির বিভিন্ন ফেলোশিপ ও উচ্চতর প্রশিক্ষণ।
পেশাগত জীবনে তিনি সিঙ্গাপুরে AO Spine, দক্ষিণ কোরিয়ায় Endoscopic Spine এবং সুইজারল্যান্ডে AO Spine-সহ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে স্পাইন চিকিৎসার ওপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে তিনি মেরুদণ্ডের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে ব্যাপক আলোচনায় আসেন।
SICOT-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“A Bridge to the Future”। সম্মেলনে আধুনিক অর্থোপেডিক চিকিৎসা, রোবোটিকস, রিজেনারেটিভ মেডিসিন, এআই-ভিত্তিক ডায়াগনস্টিকস এবং সার্জারির নানা আধুনিক পদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক সেশন, সিম্পোজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টদের আশা, জাপানের এই আন্তর্জাতিক কংগ্রেসে অংশগ্রহণের মধ্য দিয়ে ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি, সম্মেলন শেষে দেশে ফিরে তিনি অর্জিত এই আধুনিক জ্ঞান ও প্রযুক্তি দেশের রোগীদের চিকিৎসাসেবায় আরও সফলভাবে কাজে লাগাতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা