সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুম্মার নামাজ আদায় শুরু নির্মানাধীন কলারোয়ার কানিপাড়া জামে মসজিদে

পবিত্র জুম্মার নামাজ আদায় শুরু হলো নতুন নির্মানাধীন কলারোয়ার তুলশীডাঙ্গা কানিপাড়া জামে মসজিদে।

কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা ও লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রাম সংলগ্ন ওই স্থানটি পৌরসভার শেষ মাথা ও লোহাকুড়ার শুরুর কানিতে (কর্নারে) অবস্থিত বলে স্থানীয়দের কাছে ‘কানিপাড়া’ বলেই পরিচিত। সেখানে স্থানীয়দের দান করা জমিতে ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় নতুন মসজিদ নির্মান করা হচ্ছে। ইতোমধ্যে মসজিদটির ছাদ দেয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) নির্মানাধীন ওই মসজিদের উদ্বোধন শেষে জুম্মার সালাত আদায় করেন বিপুল সংখ্যক মুসল্লি।

জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়ানুষ্ঠান ও তাবারক বিতরণ করা হয়।
এর আগে ফিতা মসজিদের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে জুম্মার নামাজের আগে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি, কলারোয়া আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম শফি প্রমুখ।

মসজিদ কমিটির সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে সহ.সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী কুরবান আলী, লাঙ্গলঝাড়া ইউনিয়নের স্থানীয় লোহাকুড়া ওয়ার্ডের মেম্বার শাহিনুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, ইসরাফিল হোসেন, শেখ সেলিম হোসেন, মঞ্জুরুজ্জামান, আজহারুল ইসলাম, হাসান আলী, ওসমান গনি, মো. আশরাফুল ইসলাম, মো. সোহেল রানা, মো. স্বাধীনসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

জুম্মার নামাজে ইমামতি ও বিশেষ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল বারি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল