বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়াতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আসাদুজ্জামান ফারুকী: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) মিছিলটি বিকাল ৪টায় কলারোয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সংগঠনটির দলীয় অফিসে এসে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

মিছিলে তিনি হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশে অভিবাদন জানান।

গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “জুলাই আন্দোলনের মূল দাবি ছিল একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়। একবছর পেরিয়ে গেলেও এখনো দেশে দুর্নীতি, বৈষম্য, দখলবাজি ও ফ্যাসিবাদী আচরণ থেকে জনগণ মুক্তি পায়নি।”

তিনি আরও বলেন, “একটি শ্রেণি দেশে ব্যাপক চাঁদাবাজি করছে। এর দায় আমরা নির্দিষ্ট কোন দলকে দিতে চাইনা। আগামী নির্বাচনে এই চাঁদাবাজদের জনগণ প্রত্যাখান করবে। বাংলাদেশের প্রতিটি নাগরিকই আমাদের কাছে সম্মানিত। জামায়াতে ইসলামী জনগণের সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।”

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা’র সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যাপক শাহাজান কবীর, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাস্টার শওকত আলী, উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ এরশাদ আলী, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ অন্যন্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত