রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা প্রশাসন সাতক্ষীরা হতে বরাদ্ধকৃত জিআর সদর উপজেলার পুজামন্ডপ সমূহে বিতরণ করলেন এমপি রবি

শারদীয় দুর্গা পূজা ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরা হতে বরাদ্ধকৃত জিআর সদর উপজেলার পুজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশে অনেক বর্ণাঢ্য ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনাকালীন সময়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দূর্গোৎসব পালন করতে হবে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশা পাশি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^নাথ ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ৯৭টি পুজা মন্ডপের জন্য পুজা মন্ডপ প্রতি জিআর চাল ৫০০ কেজি করে মোট ৪৮ মেঃ টন ৫০০ কেজি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস সোনা, গৌর চন্দ্র দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, সমীর কুমার বসু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ শিবপদ গাইন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন