রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ

ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ

“পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যিই জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল-বাকারা আয়াত: ১৬৪।

“হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)বলেন: রাসূল (সা.) ঝড়, মেঘের গর্জন শুনলে বা বিদ্যুৎ চমকাতে দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বি’গদাবিকা ও য়া লা-তুহলিকনা বি’আযা-বিকা ওয়া আ-ফিনা ক্বাবলা যা-লিকা।
অর্থ: হে আমাদের প্রভূ, আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না, আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। সূত্র: (তিরমিজি)।”

আয়েশা (রা.) বলেন, ঝড় উঠলে রাসুল (সা.) এ কথা বলতেন।
“আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খায়রা মা-ফিহা,ওয়া খায়রা মা- উরসিলাত বিহী |ওয়া আ’ঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা-ফীহা,ওয়া শাররি মা-উরসিলাত বিহী।

“” অর্থঃ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এর (এ বাতাসের) কল্যাণ, এর মধ্যে বিদ্যমান কল্যাণ ও এ যা বহন করে এনেছে সে কল্যাণ। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অনিষ্ট এর মধ্যে বিদ্যমান অনিষ্ট এবং যে অনিষ্ট বহন করে এনেছে তা থেকে।

সূত্র: মুসলিম (৯- সালাতুল ইসতিসকা, ৩- তাআওউজ ইনদা রুইয়াতির রীহ) ২/৬১৬।

“বজ্রধ্বনি শ্রবণের দুআ:-সুব‘হা-নাল্লাযী ইউসাব্বি‘হুর রা’অদু বি’হামদিহী ওয়াল মালা-য়িকাতু মিন খিফাতিহী।
অর্থ: পবিত্রতা তার বজ্রধ্বনি তার সপ্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে,ফেরেশতাগণ ও তা-ই করে তার ভয়ে।

“আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) বজ্রধ্বনি শুনলে এ দুআ বলতেন। সূএ: মালিক, আল- মুয়াত্তা-১/২/৯৯২: বোখারী, আল-আদাবুল মুফরাদ ১/২৫২।
“বৃষ্টিপাতের দুআ: আল্লা-হুম্মা,স্বাইয়িবান না-ফি’আন।
অর্থ: হে আল্লাহ কল্যাণময় প্রবল বৃষ্টিপাত প্রদান করুন।

আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) বৃষ্টি দেখলে এ কথা বলতেন। সূত্র: বোখারী (২১- ইসতিসকা, ২২ ইযা আমতারাত) ইবনে হিব্বান-৩/২৮৬।

“আমরা সবাই এই দুআ পড়ি, আর তাত্তবা করি, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ইয়াসের মত ঘূর্ণিঝড়, বজ্রধ্বনি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে হেফাজত করেন, আমীন।

লেখক:
মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী
ইসলামী বক্তা, লেখক ও গবেষক
কলারোয়া, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা