বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার মানবিক ওসি’র প্রচেষ্টায় বাঁচবে হাজারো প্রাণ

পুলিশ যে মানুষের বন্ধু সেটাকে বাস্তবে রূপ দিতে যশোরের ঝিকরগাছা উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যাকে নিজের প্রচেষ্টায় সমাধানের জন্য এগিয়ে চলেছে থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।

তারই একান্ত প্রচেষ্টায় দুর্ঘটনারোধে যশোর-বেনপোল মহাসড়কের লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারে উপর রিফ্লেক্টিং স্টিকার লাগনো হয়েছে। যার ফলে সড়কে চলাচলের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে সর্তকতার সহিত পারাপারের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেতে এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে।

সময়ের কোনো বাধ্যবাকতা নেই ক্রমাগতই লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারের সাথে ট্রাক, পরিবহন ও কাভার্ড ভ্যান সংঘর্ষে হাজারো মানুষের প্রাণহানী হচ্ছে এবং চলন্ত গাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে নিজ উদ্যোগ গ্রহণ করে রেল ক্রসিংয়ের ডিভাইডারের উপর রিফ্লেক্টিং স্টিকার লাগানো হয়েছে। রিফ্লেক্টিং স্টিকার লাগনো কার্যক্রমের উদ্বোধন করেন নাভারণ সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।

উল্লেখ, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের ৩মাসের রেশন করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন। এছাড়াও থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যাকে সমাধানের জন্য ওসির প্রচেষ্টায় ২৬জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেয়েছে অসহায় জবেদ ফকির। বর্তমানে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকেও কোন মৃত ব্যক্তির দেহ থানাতে বা পোস্টমর্টেম’র জন্য পাঠাতে আর গাড়ির চিন্তা করতে হয় না।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে