শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ, বাইডেনকে বিজয়ী ঘোষণা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় শেষ পেরেক ঠুকল ইলেকটোরাল কলেজ। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের সব প্রচেষ্টা প্রতিহত করে দিল ইলেকটোরাল কলেজ।

নির্বাচন আগে হয়ে গেলেও জয়-পরাজয়ের নির্ধারণে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল। মার্কিন সময় সোমবার এর গুরুত্বপূর্ণ ধাপটিও শেষ হল।

৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন পেয়েছেন ৩০৬ ভোট। ট্রাম্পের ঝুলিতে এসেছে ২৩২ ভোট। অর্থাৎ ২৭০ ভোটের ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি ভোট পেয়ে বাইডেনের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে বসা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। খবর সিএনএন, এপি ও বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাংবিধানিক রীতি মেনে এদিন ৫০ অঙ্গরাজ্য এবং কলম্বিয়া জেলার ইলেকটোরাল ভোটাররা এক সঙ্গে বসে তাদের ভোট দেন। আর এতেই চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এরপরই এক প্রতিক্রিয়ায় বাইডেন জানান, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, “মার্কিন গণতন্ত্রকে ধাক্কা, পরীক্ষা এবং হুমকি দেয়া হয়েছিল কিন্তু প্রমাণিত হয়েছে সেটি অটল, সত্য এবং শক্তিশালী।”

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমরা জনগণ ভোট দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস ছিল। আমাদের নির্বাচনের বিশুদ্ধতা অক্ষুন্ন রয়েছে। অতএব এখন সময় পৃষ্ঠা উল্টানোর, ঐক্য এবং উপশমের। ”

তিনি আরও বলেন, “এই জাতির মধ্যে বহু আগে গণতন্ত্রের শিখা জ্বলেছিল।

আমরা জানি যে মহামারী বা ক্ষমতার অপব্যবহার কোনও কিছুই এই শিখাটি নিভিয়ে দিতে পারে না। ”

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে পরবর্তী চার বছরের জন্য হোয়াইট হাউসে উঠবেন বাইডেন।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩