শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিজোর স্মার্ট ঘড়ি ও তারহীন নেকব্যান্ড আনলো সেলেক্সট্রা

রিয়েলমি টেক ব্র্যান্ড ডিজো’র দুইটি হেডফোন এবং একটি স্মার্ট ওয়াচ এনেছে ডিজো’র ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। পণ্যগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রত্যেকটির ওয়রেন্টি এক বছর করে। সেলেক্সট্রা ছাড়াও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ও রিটেইল শপে পণ্যগুলো পাওয়া যাচ্ছে। নতুন তিনটি পণ্যের পাশাপাশি আরও তিনটি পণ্য পাওয়া যাচ্ছে রিটেইল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।

নতুন তিনটি পণ্যের মধ্যে ডিজো ওয়্যারলেস পাওয়ার রয়েছে দুইটি রংয়ের, কালো এবং সবুজ। হেডফোনটিতে রয়েছে ১১.২ এমএম বেজ বুস্ট ড্রাইভার। এটি একবার চার্জে চলবে টানা ১৮ ঘন্টা পর্যন্ত। ফোনকলে নয়েজ ক্যানসেলেশনের ব্যবস্থা রয়েছে। আর আইপিএক্স৪ ওয়াটারপ্রুফ প্রযুক্তি এবং ম্যাগনেটিক ইনস্ট্যান্ট কানেশন প্রযুক্তি পণ্যটিকে করে তুলেছে অনন্য। পণ্যটির বাজারমূল্য এক হাজার ৬৯৯ টাকা। এর পরের পণ্য ডিজো ওয়াচ প্রো’তে রয়েছে ৪.৪ সেন্টিমিটার হাই রেজুলিউশন টাচ স্ক্রিন। ব্যাটারি লাইফ ১৪ দিন। রয়েছে এসপিও২ এবং হার্টরেট মনিটরিং ব্যবস্থা। এছাড়াও রয়েছে জিপিএস এবং গ্লোনাস প্রেসাইজ পজিশনিং যা রিয়েলমি লিংকের মাধ্যমে সংযুক্ত হবে। কালো এবং স্পেস ব্লু এই দুটি রংয়ের পণ্য বাজারে রয়েছে। মূল্য পাঁচ হাজার ৪৯০ টাকা। আর তৃতীয়টি আরেকটি হেডফোন। কালো এবং সবুজ এই দুটি রংয়ের হেডফোনটির বাজার মূল্য ৪৭৫ টাকা।

নতুন তিনিট পণ্য ছাড়া আরও তিনটি ডিজো’র পণ্য রয়েছে সেলেক্সট্রায়। এর একটি ডিজো ওয়াচ-২। এতে রয়েছে ১.৬৯ ইঞ্চি ব্রাইট ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে। একবার চার্জে ঘড়িটি চলবে টানা ১০ দিন। এর বাজার মূল্য চার হাজার ৬৯৯ টাকা। অপরটি ডিজো ওয়্যারলেস। এটি একবার চার্জে চলবে টানা ১৭ ঘন্টা পর্যন্ত। এই ওয়্যারলেস হেডফোনটির বাজার মূল্য এক হাজার ৭৯৯ টাকা। সর্বশেষ আরেকটি পণ্য হলো ডিজো গো পডস। এটি একবার চার্জে চলবে টানা ২৫ ঘন্টা পর্যন্ত। এর বাজার মূল্য ৪ হাজার ৬৯৯ টাকা।

বিস্তারিত জানার জন্য সেলেক্সট্রার ওয়েব পেজ https://www.salextra.com.bd/dizo অথবা Dizo Bangladesh এর ফেসবুক পেজে ঘুরে আসা যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা