শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক হিসেবে যোগদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলার মোঃ মাসুদ রানা।

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যামেরিকান ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

মাসুদ রানা জিপিএ ৫.০০ পেয়ে ২০১৩ সালে সাতক্ষীরা পি.এন. স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকের ফলাফলে তিনি সাতক্ষীরা জেলায় প্রথম এবং যশোর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন।

২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন এবং ২০২০ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। স্নাতক স্তরে অসাধারণ ফলাফলের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের নিকট থেকে স্বর্ণপদক গ্রহন করেন।

শিক্ষাজীবনের কৃতিত্বস্বরুপ অস্ট্রেলিয়া সরকার ২০১৯ সালে তাকে এন্ডেভার লিডারশিপ প্রোগ্রাম (ইএলপি) অ্যাওয়ার্ড প্রদান করে এবং অস্ট্রেলিয়ায় সপ্তাহব্যাপী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রন জানায়।

অনুভুতি প্রকাশ করে মাসুদ রানা বলেন, ‘মায়ের অনেক স্বপ্ন ছিল তার ছেলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। তার স্বপ্ন পূরণ করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’

ছাত্রজীবনে মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী