শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন তারিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে বাতিল হওয়া তারিকুল ইসলাম ভূঁইয়া তারেকের মনোয়ন বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে এই নির্বাচনে লড়তে আর কোনো বাধা থাকলো না তারেকের।

সোমবার (২৬ জুন) বেলা ১২টার দিকে এই আদেশ দেন সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জমান ও বিচারপতি রবিউল হাসানের আদালত। এর আগে গতকাল রোববার তারিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা কেন অবৈধ হবে না জানতে চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বিবাদী করে দায়ের করা এই রিট আবেদনে তারিকুল ইসলাম ভূঁইয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট ওয়াজিউল্লাহ এবং এডভোকেট এয়ারুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী জানান, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে ৩২৫২ জন ভোটারের স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধতা ছিল। অথচ তারিকুল ইসলাম ভূঁইয়া তারচেয়েও বেশি ভোটারসহ মোট ৩২৭০ জন ভোটারের তালিকা নির্বাচন কমিশনে দাখিল করেছেন। কিন্তু ভোটারের স্বাক্ষর সংবলিত কয়েকটি পাতা সরিয়ে দিয়ে তাঁর আবেদনের সঙ্গে চাহিদার তুলনায ১১৫ জন ভোটার কম রয়েছে বলে দাবি করে তারিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। পুনরায় আপিলে সেই তালিকা দেখানো হলেও ইসি আমলে না নিয়ে প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা কেন ফিরিয়ে দেওয়া হবে না জানতে চেয়ে আমরা রিট করেছিলাম। আদালত আমাদের আবেদন শুনে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন। ফলে ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে তাঁর আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।

এর আগে নায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূণ্য হলে এই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জনতার অধিকার পার্টি (পিআরপি)র চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক। কিন্তু দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে নির্বাচন কমিশনের বাছাইয়ে বাদ পড়েন হিরো আলম-তারিকুল ইসলামসহ ৮ প্রার্থী। যদিও নির্বাচন কমিশনে আপিল করে হিরো আলম তার মনোনয়ন ফিরে পেলেও আপিলেও অবৈধ ঘোষণা করা হয় তারিকুল ইসলামের মনোনয়ন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন