শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পবিত্র ঈদুল আযহা উৎযাপনে কর্মসূচি প্রণয়ন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উৎযাপনে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল আযহার আগের দিন থেকে পরবর্তী দুই দিন সাতক্ষীরা নবারুন গার্লস হাইস্কুলের সামনে, সদর থানা মোড়ের সামনে ও প্রধান প্রধান সড়কের উল্যেখযোগ্য স্থানে ঈদ মোবারক খচিত ব্যানার দ্বারা সজ্জিতকরণ ও তোরণ নির্মান করা ও ঈদের দিন সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি- বে- সরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পবিত্র ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় মুনজিতপুরস্থ সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত ও সকাল ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন দুপুর বেলায় হাসপাতাল, জেলখানায়, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ঈদের পূর্বে সুবিধামতো সময়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আযহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভার আয়োজন ও ঈদের পরবর্তীতে সুবিধামত সময়ে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের অংশগ্রহনে ঈদ পূনর্মিলনী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ছাড়া কোরবানির ঈদেন দিন সূর্যাস্তের আগেই পশুর বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান ও পশুর চামড়া লবন দিয়ে সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তাগিদ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়ে দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনা করেন।

এ দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস পবিত্র ঈদুল আজহা উৎযাপনে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানিয়ে কলারোয়াবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ,শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন