শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা ছাত্রদলের কমিটি: কারা আসছে নেতৃত্বে?

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তালা উপজেলা শাখার কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের একটি সূত্র। দলকে নতুন করে গোছাতে মাঠ পর্যায়ে কাজ শুরু করে আলোচনা-সমালোচনায় রয়েছেন তালা উপজেলা ছাত্রদলের একাধিক পদ প্রত্যাশী নেতা।

সূত্রে জানা যায়, কমিটি স্থান পেতে প্রার্থীরা দলীয় হাইকমান্ডসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২১ জন ছাত্রনেতা সকাল সন্ধ্যা হাই কমান্ডের দৃষ্টি পেতে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাদের মাধ্যমে তদবীর চালাচ্ছে।

সূত্রে আরও জানা যায়, এবারের ছাত্রদলের কমিটিতে ত্যাগী, সচ্ছ, হামলা-মামলার শিকার নির্যাতিত নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোষনা করা হবে। সেক্ষেত্রে দলীয় প্রোগ্রামসহ রাজপথে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের যাচাই-বাচাই করে কমিটি আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয়াবাদী ছাত্রদল খুলনা বিভাগীয় প্রতিনিধি দল।

ছাত্রদলের একটি সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত হতে যাওয়া তালা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘ দিনের পরীক্ষিত ছাত্রদলনেতা হাফিজুর রহমান হাফিজ’র নাম। নতুন কমিটি দেওয়ার ঘোষনা দেওয়াতে তৃনমুলের নেতাকর্মীরা হাফিজকে সভাপতি হিসেবে দেখতে দলীয় হাইকমান্ডসহ সোস্যাল মিডিয়ায় প্রচারনা চালাচ্ছে। ছাত্রদলের তৃণমূল থেকে উঠে আসা এ ছাত্রনেতার দলীয় সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাছাড়া হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে একাধিকবার। ত্যাগী, পরিশ্রমী, নির্ভীক, পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির নতুন দিকপাল, কারা নির্যাতিত ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজকে ইতোমধ্যে তৃনমূলের অনেকেই সমর্থন জানিয়ে সভাপতি করার লক্ষে তার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পেতে এর মধ্যে সভাপতি পদে হাফিজুর রহমান হাফিজ, মোঃ সৈকত, রিপন হোসেন, সোহেল ও সাধারণ সম্পাদক পদে রিজভী আহম্মেদ, আবীর হোসেন, আল আমিন, সালামসহ মোট ছয় জন এবং সাংগঠনিক সম্পাদক পদে আজমল হোসেন জুয়েল, এসকে ফারুক, রাসেল, মেহেদী ইমরানসহ ১১ জনের নাম দলীয় সূত্রে জানা গেছে।

তবে এদের মধ্যে সবচেয়ে বেশী আলোচনায় সভাপতি পদে শীর্ষে রয়েছেন হাফিজুর রহমান হাফিজ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন শেখ রিজভী আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আজমল হোসেন জুয়েল ও এসকে ফারুক হোসেনের নাম।

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, তালা উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষে আগামী এক সপ্তাহের মধ্যে একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হবে। যে কমিটির নেতৃবৃন্দ আগামী দিনের আন্দোলনকে বেগবান করতে অগ্রণী ভূমিকা রাখবে।

উপজেলা বিএনপি সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা বিভাগীয় প্রতিনিধি দল ও জেলা ছাত্রদলের সমন্বয়ের মাধ্যমে একটি আহবায়ক কমিটি গঠন হবে বলে জানতে পেরেছি। আশা করি যারা কমিটিতে আসবে তারা আগামী দিনে দলকে শক্তিশালী করতে কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস