সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

তালা- কলারোয়া আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহসান কবির টুটুলের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১,( তালা- কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাবির জসিমউদ্দীন হল শাখার সাবেক সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান কবির টুটুল।

সম্প্রতি তিনি স্ব-শরীরে উপস্থিত থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আ’লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি জানান, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও অসম্প্রদায়িকতাকে লালন করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আওয়ামীলীগের সকল কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেছি। তিনি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পঠন পাঠনে শিক্ষা উপকরণ বিতরণ সহ জনসেবামূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত থেকে কলারোয়াবাসির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে নির্বাচরী মাঠে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি