বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শিরাশুনী গ্রামের কৃষক একব্বার আলী শেখের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো তালা উপজেলা ছাত্রলীগ।

বুধবার (২৬ এপ্রিল) তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রয়ের নেতৃত্বে তেঁতুলিয়া ইউনিয়নে ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন, তালা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আল-মামুন হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সদস্য মো. ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা নয়ন, তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগ নেতা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং শিরাশুনী গ্রামে কৃষক একব্বারের ছেলে জানান, তালা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আল-মামুন হোসেন বলেন, বৈশাখের প্রচণ্ড তাপপ্রবাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। যতদিন পর্যন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগের এই ধান কাটা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল