রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ৬ জুন) বিকালে তালা সদর ইউনিয়নের ১,৫ ও ৬ নং ওয়ার্ড বাসির আয়োজনে ঝুড়ি ঝাড়ার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

তালা- কলারোয়া সংসদীয় এলাকায় অনুষ্ঠিত ঢালী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলার আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে গ্রামের মানুষের নিত্যদিনের কায়িক পরিশ্রম শেষে একটু আনন্দ উপভোগের মধ্য দিয়ে মানসিক প্রশান্তির এই মাধ্যমকে আরো প্রানবন্ত করে তোলার আহবান জানান।

তিনি তালা সদর ইউনিয়ন বাসির ভালবাসায় সিক্ত হয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় খেলাধুলা ও গ্রামীন অবকাঠামো সহ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তারই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে আ’লীগ নেতা- কর্মীদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি তালা- কলারোয়া সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশায় মাঠ ভরা মানুষের ভালবাসা, দোয়া/আর্শীবাদ কামনা করেন।

তালা সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাসের সভপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ ( ওসি) চৌধুরী রেজাউল করিম। সম্মানিত অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেন।

তালা সদর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খাঁর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, তালা সদর ইউনিয়ন আ’লীগ নেতা ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ সহ তৃণমূল স্তরের আ’লীগ নেতা- কর্মী ও অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

সব শেষে ঢালী খেলা প্রতিযোগীতায় জয়ী খেলোয়াড়দেরকে পুুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ