বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পৃথক দূর্ঘটনায় ২ সহোদরসহ তিনজন নিহত

তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় পৃথক দুটি ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া নামক স্থানে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর করিম নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, তালা উপজেলার দুই সহোদর পাটকেলঘাটা থানাধীন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়। অপরঘটনায় মটরবাইক ভ্যানে মেরে দিলে ভ্যানআরোহী নিহত হয়।

তালার হাজরাপাড়ার দুর্ঘটনায় আহত সুজন গাজী (২৫) জানায়, ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় শুক্রবার সন্ধ্যায় তারা ৩ জন মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাজরাপাড়া নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এঘটনায় সুজন গাজীসহ তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান হোসেনের মৃত্যু হয়। তার অপর ভাই রিফাত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। শনিবার সকালে দুই ভাইয়ের মৃতদেহ পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহত সুজন গাজী একই গ্রামের মিঠু গাজির ছেলে। নিহতদের ময়না তদন্ত প্রক্রিয়া শেষ হলেই শনিবার দিনের মধ্যে দাফন কাজ সম্পন্ন হবে বলে স্বজনরা জানান।

এদিকে অপর ঘটনায় নিহত শেখ শাহিন (২৬) তালা উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে। সে ঢাকায় গার্মেন্টসে কাজ করতো। মাস চারেক আগে তার বিয়ে হয়। নিহতের পরিবারে উদ্বৃতি দিয়ে স্থানীয় বাসিন্দা শেখ আলামিন জানায়, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে শাহিন। শুক্রবার রাতে মির্জাপুর বাজারের কেনাকাটা শেষে মোটরভ্যান যোগে বাড়িতে ফিরছিল সে। পথিমধ্যে নোয়াপাড়া বাজারে আসলে দ্রুতগামী একটি মোটরসাইকেল ভ্যানটিকে পিছন থেকে ধাক্কামারে। এতে শাহিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শবর্তী ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয়। আলামিন আরো জানান, স্থানীয়রা ওই সময় ঘাতক মোটর সাইকেল চালককে আটক করে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ