শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভিডব্লিউভি চাল কার্ড এর তালিকায় অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভিডব্লিউভি (চাল) তালিকায় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামের স্ত্রী সহ ধনী ও নিকট আত্মীয়ের নাম তালিকা ভ‚ক্তির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে তালা উপজেলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী কর্তকর্তা বরাবরে অভিযোগ করেছেন।

বুধবার (১৮ জুন) এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৪ জুন তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ প্যানেল চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে যাচাই বাছাই এ ৮২ জনের স্বাক্ষাতকার গ্রহণ করা হয়। তবে জনসংখ্যানুপাতে এই ওয়ার্ডে ৪২ জন কে ভাতা প্রদান করা হবে। সরকারী পরিপত্র অনুযায়ী কোন চাকুরীজিবীর পরিবারের সদস্য, চলমান কোনো ভাতাভোগী হলে, দুইটি সন্তানের অধিক সন্তান হলে, অপেক্ষাকৃত ধনী পরিবারের সদস্যরা এই ভাতার আওতায় আসবে না। তবে সরকারী পরিপত্র উপেক্ষা করে ৯ নং ইউপি সদস্য মফিজুল ইসলাম ৪২ নং ক্রমিকে তার স্ত্রী জুলিয়া খাতুনের সহ ১১৬ নং পপি খাতুন, ৭৭ নং লিপিয়া খাতুন, ৮৮ নং সুরাইয়া বেগম, ০৩ নং তহমিনা বেগম, ৭২ নং আসমা খাতুন, ৫৮ নং ইয়াসমিন, ১১১ নং ফতেমা খাতুন, ৬১ নং ইতি খাতুন, ১১৩ নং জান্নাতুল খাতুন ও ১০ নং বৃষ্টি খাতুনের নাম অর্ন্তভ‚ক্ত করেছেন। এই সকল পরিবার ধনী শ্রেণীর। অধিকাংশের পাঁকা বাড়ি এবং কোনো না কোনো ভাতা চলমান আছে।উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ভিডবিøউবি কার্ড যাচাই বাছাই এর সময় আমি উপস্থিত ছিলাম। আমরা চলে আসার পরে ইউপি সদস্যরা যোগসাজসে ইউপি সদস্য মফিজুল ইসলাম তার স্ত্রী সহ চলমান ভাতাভোগী ও ধণী পরিবারের সদস্যদের অর্ন্তভ‚ক্তি করেছেন। যা সরকারী পরিপত্রের চরম লংঘন। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।ইউপি সদস্য মফিজুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি স্বাক্ষাতে কথা বলবেন বলে জানান।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিয়য়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়ার পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন