বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাদ্রাসা শিক্ষকের কোপে ছাত্রের মা আহ*ত, শিক্ষক গ্রেফতার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের কোপে এক ছাত্রের মা গুরুতর আহত হয়েছেন। আহত নারী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার আড়ংপাড়া আকিজ কওমিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ আব্দুল হাকিম শেখ জানান, তার ছেলে ওবাইদুল্লাহ (৫) মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র। পড়া না পারায় শিক্ষক হুজাইফা শিশুটিকে মারধর করেন এবং বিষয়টি জানাতে শিশুর পরিবারের মেহেরুন নেছা ও লিমা খাতুনকে মাদ্রাসায় আসতে বলেন।

মেহেরুন নেছা ও লিমা খাতুন যখন ঘটনাস্থলে যান, তখন শিক্ষক হুজাইফা ও সহকারী কামাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে মেহেরুন নেছার মাথায় কোপ মারে। এতে তার মাথা গুরুতরভাবে রক্তাক্ত হয়। পরে বাম হাতের মধ্যমা আঙুল কেটে যায় এবং বৃদ্ধা আঙুলেও গভীর ক্ষত সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করতে এগিয়ে আসা মেহেরজান বেগমকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর পিতা মামলা দায়ের করেছেন। শিক্ষক হুজাইফা আটক হয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন