মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

সেলিম হায়দার: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছে।
তেঁতুলিয়া ইউনিয়নের ২ ওয়ার্ডে ৪৫০ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ ও আলু বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব অর্ন্তবর্তী সরকারকে উদ্দ্যেশ্যে করে বলেন, ভোটারদের দাবিগুলো পূরণ করে দ্রæত সংস্কার করে ভোটের তারিখ ঘোষনা করুন। দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ১৫ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এদেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রæত সম্ভব ভোটের ব্যবস্থা করুণ।
তিনি বলেন, অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বোরো চাষের না হওয়ার সম্ভনা দেখা দিয়েছে। এসব এলাকার কৃষকরা যাতে বোরো চাষ করতে পারে সে জন্য আগামী ১ মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানীপাড়া ঈদগাহ মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল, উপজেলা যুবদরে সভাপতি মির্জা আতিয়ার রহমান, আব্দুল মান্নান মিঠুর প্রমুখ।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফা মহাসিন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা