মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অক্সিজেন পরিসেবা কার্যক্রমের উদ্বোধন

তালা উপজেলায় অক্সিজেন পরিসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কোভিড-১৯ রেসপন্স টিমের উদ্যোগে এবং সাতক্ষীরা অক্সিজেন ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন তালা থানা ওসি মোঃ মেহেদী রাসেল, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী।

অনুষ্ঠানে তালার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে মহতী এ কার্যক্রম একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষভাবে বেসরকারি সংস্থা উত্তরণ এ কার্যক্রমে অংশীদার হয়ে ১০টি অক্সিজেন সিলেন্ডার দেয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংক, আমরা বন্ধু, গ্রীনম্যান, ছাত্র ঐক্য ফাউন্ডেশন, একতা যুব সংঘ, খেশরা ব্লাড ফাউন্ডেশন, সহানুভূতি তালা, আলোকিত চরগ্রামসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম