রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কিশোরী আত্মহননের প্ররোচনাকারী বখাটে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রী বিউটি মন্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহননের মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃত্যুঞ্জয় রায়কে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তালা থানার ওসির নেতৃত্বে পুলিশ উপজেলার খেশরা এলাকা থেকে খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে তালা থানায় আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্রচারণার অভিযোগে মামলা হয়েছে। যার মামলা নং ৪, তারিখ- ০৯/০৯/২০ ইং।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, মৃত্যুঞ্জয় রায়কে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে।

খেশরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন জানান, গত বুধবার স্থানীয় বখাটে যুবক মৃত্যুঞ্জয় কর্তৃক তীব্র বখাটেপনায় আত্মহননে প্রাণ হারায় সদ্য এসএসসি পাস করা বিউটি মন্ডল নামের কিশোরী। এ ঘটনায় পরদিন তার কাকা দিপংকর মন্ডল বাদি হয়ে থানায় মামলা করেন। এরপর তালা থানা পুলিশ আসামী আটকের জন্য তৎপর হয়। খেশরা ফাঁড়ি পুলিশও একই নির্দেশনায় মাঠে নেমে পড়ে। এ অবস্থায় আত্মগোপনে থাকা পলাতক মৃত্যুঞ্জয়কে খেশরা এলাকা থেকে সকাল সাড়ে দশটায় গ্রেপ্তার করে। এসময় তার চুলের কাটিং পরিবর্তন করা অবস্থায় পাওয়া যায়। আসামীকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বিবস্ত্র ছবির সাথে কিশোরীর ছবি জুড়ে ফেইসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেয়ার অপমানে আত্মহননকারী সাতক্ষীরার তালার মেয়ে বিউটি মন্ডলের মত্যৃুর সাথে জড়িত বখাটে যুবকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার সকাল দশটা থেকে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার নেতা মাধব দত্ত, শিক্ষক দিব্যেন্দু সরকার, শিক্ষক গাজী মোমিন উদ্দিনসহ স্থানীয় ছাত্রনেতৃবৃন্দ এবং বিউটির সহপাঠীরা।

উল্লেখ্য, তালার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে একই গ্রামের নিতাই মন্ডলের মেয়ে স্থানীয় দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বিউটি মন্ডলকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে মেয়েটি রাজি না হওয়ায় ইন্টারনেট থেকে অন্য মেয়ের নগ্ন ছবি সংগ্রহ করে সেই ছবিটি এডিট করে তাতে বিউটি মন্ডলের মুখের ছবি জুড়ে দেয় মৃত্যুঞ্জয়। আর গত ১ সপ্তাহ আগে এডিট করা ছবিটি ‘নীল নদী বিউটি’ নামের ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেয় লম্পট মৃত্যুঞ্জয়। এ ঘটনায় গত রোববার থানায় অভিযোগ দায়ের করে বিউটির বাবা নিতাই মন্ডল। এদিকে লজ্জায়, ক্ষোভে, অভিমানে গত ( ৯ সেপ্টেম্বর) বুধবার দুপুরে নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিউটি মন্ডল। বিষয়টি জানার পরপরই লম্পট মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আত্মহত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় তালা থানায় মৃত্যুঞ্জয় রায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা আইনে মামলা করে বিউটি মন্ডলের কাকা দিপঙ্কর মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা