বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত ওই কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে বাড়ি রওনা হয় আরিজুল মোড়ল। এর পর রাতে আর বাড়ি ফেরেনি।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। নিহতের শরীরে মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কাশিয়াডাঙ্গার স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা