শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ছেলেকে বাঁচাতে বাবা নিহত, ভাইস চেয়ারম্যান আটক

সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে মাছ ব্যবসায়ী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সঠিক বিচারের দাবিতে সকালে তালা উপজেলা সদরে বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা।

নিহতের স্বজনেরা জানান, নলবুনিয়া বিলে সরকারি খাল থেকে জেয়ালা গ্রামের সেলিম নিকারী মাছ ধরে বাড়ি ফিরছিল। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের ঘেরের কর্মচারি রনি সেলিমকে তাদের ঘের থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। রনি তৎক্ষনাৎ সরদার মশিউর রহমানকে ফোন দিয়ে ডেকে নেয়। সেলিমও ফোন করে তার পিতা লুৎফর রহমানকে ডেকে নেয়। সরদার মশিউর রহমান ঘটনাস্থলে পৌছে সেলিম ও তার পিতা লুৎফর রহমানকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে লুৎফর রহমানের পেটে লাথি মারলে তিনি ঘটনাস্থলে মারা যান। আহত হন সেলিমও।

তালা থানার ওসি মেহেদি রাসেল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত লুৎফর রহমানের মরদেহ উদ্ধার করে। আর সেলিমকে তালা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় সরদার মশিউর সেখানে উপস্থিত হলে তাকে আটক করে থানায় আনা হয়।
নিহতের মরদেহ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব