শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মতবিনিময়

সাতক্ষীরা জেলায় আম্ফান সংঘটিত উপকূলীয় বাঁধ ভাঙা প্লাবন ও জলাবদ্ধ সমস্যায় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমীন, শাহনেওয়াজ তানভীর, বাপ্পী দত্ত রায়, সজীব তালুকদার, আশাশুনী সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও সাতক্ষীরা সদরের ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের অধ্যাপক হাসেম আলী ফকির।

এ সময় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাসহ কিছু ডকুমেন্টেশন প্রধান অতিথির হাতে তুলে দেয়া হয়।

মতবিানময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত