বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফলো আপ

তালায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ, ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ!

সাতক্ষীরার তালার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠ্য বই বিক্রয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে মাদ্রাসা সুপার শফিকুল ইসলামকে বিনামূল্যে পাঠ্যপুস্তক কতৃপক্ষের বিনা অনুমতিতে বিক্রি করে দেওয়ায় আগামী ৩ কার্যদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য প্রদান করার জন্য বলা হয়েছে।

শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে বিভিন্ন পত্রিকান্তে সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিসসহ সাংবাদিকদের দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছেন সুপার শফিকুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, ২৯ ডিসেম্বর দুপুরে তেরসী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম কর্তৃক ২০২১ সালের মাদ্রাসার নতুন বই বিক্রয়ের অভিযোগে আনছার আলী নামক এক ফেরিওয়ালাকে আটক করে স্থানীয় জনতা। আনছার আলী নামক ঐ ফেরীওয়ালাকে জিজ্ঞাসাবাদ করে ৩ বস্তায় (১০০ কেজি) পাঠ্যবই জব্দ করে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। এ সময় উপজেলা শিক্ষা অফিসার বুধবার বিকালে ৩ বস্তায় ১০০ কেজি বই উদ্ধার পূর্বক জব্দ করেন।

তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাবর আলী গাজী জানান, সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদ্রাসা মাঠের একাধীক মেহগনি গাছ কেটে আত্মসাৎ সহ সহকারি শিক্ষকদের সিনিয়র স্কেলে বেতন তুলে জুনিয়র স্কেলে প্রদান, নিয়োগ বানিজ্যে সহ মাদ্রাসা ফান্ডের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ রয়েছে। মাদ্রাসার সুপার শিক্ষা অফিসকে টাকা দিয়ে হাত করে নিয়েছে বলে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে।

তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন সকালে ২০২২ সালের নতুন বই আমি মাদ্রাসায় রেখে আসি। এ বিষয়ে আমি আর কিছুই জানি না।’
তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান জানান, নতুন বই বিক্রয়ের ঘটনায় মাদ্রাসার সুপারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনার সুনির্দিষ্ট জবাব না দিতে পারলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, উক্ত ঘটনায় তাৎক্ষণিকভাবে বইগুলো জব্দ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন