শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালেবানের ব্যাপারে হতাশা কেটে গেছে রশিদ খানের

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এর পর রশিদ খানকে আফগান ক্রিকেট নিয়ে চিন্তিত দেখা গেছে, পরিবার ও স্বজনদের নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আকুতিও জানিয়েছিলেন আফগানিস্তানে হত্যাযজ্ঞ বন্ধ করার। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে তার আশঙ্কা ও হতাশা কেটে গেছে বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। এমনকি তালেবানের ব্যাপারে নিজের বক্তব্যও বদলে ফেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ান রেডিও এসইএনকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আফগান তারকা বলেছেন, তালেবানরা আফগান ক্রিকেটকে থমকে যেতে দেবে না। তিনি মনে করছেন, আগামী দিনগুলোতেও আফগানিস্তানের ক্রিকেট চলবে আগের মতোই। প্রসঙ্গত, আগামী ৩১ আগস্ট আফগান অনূর্ধ্ব ১৯ দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।
এসইএন রেডিওকে রশিদ খান বলেন, দেশের বর্তমান অবস্থা আফগান ক্রিকেটে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, তালেবানরা ক্রিকেট ভালোবাসে। গত কয়েকদিনের বিভিন্ন ভিডিওতে তালেবানকে তিনি খেলাধুলার ব্যাপারে ইতিবাচক কথা বলতে দেখেছেন। ফলে আফগান ক্যাপ্টেন এই মুহূর্তে ক্রিকেটে কোনো সমস্যা দেখছেন না বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেড ক্রিকেট টুর্নামেন্ট খেলছিলেন রশিদ খান, এ সময় দেশের ক্ষমতা দখল করে তালেবান। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনেতাদের কাছে মিনতি জানিয়ে আফগান তারকা বলেছিলেন, তারা যেন আফগানিস্তানের ক্রিকেট এবং তার পরিবারকে বাঁচাতে এগিয়ে আসেন।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত