বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন মাসে ৪০ জন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার

দেশে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। অন্য ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না।

রবিবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় দুই হাজার ১৭৩ জন আহত হন, নিহত হন ৪০ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, গত তিন মাসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৮টি ধর্ষণ এবং ৩৫টি ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।

১৩টি ধর্ষণ-পরবর্তী খুন ও ধর্ষণের পর তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪৮ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন ২৪ জন নারী। এ ছাড়া তিন মাসে ১৩৭টি শিশুকে হত্যা করা হয়েছে।
এসব ঘটনার মধ্যে ৫৮টিতে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি