রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি, বিশ্ববাজারে বাড়ল দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে উৎপাদন হ্রাস করছে সৌদি আরব। আগামী জুলাই থেকে দৈনিক ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন কমাবে দেশটি। সৌদি আরব একাই নয়, ওপেক প্লাস বলছে জোটগতভাবে মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমানো হবে। সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সৌদি আরব ও ওপেক প্লাসের এমন সিদ্ধান্তের ফলে আরও এক দফা বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত ঘোষণার পর এশিয়ার বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৮ মার্কিন ডলার হয়েছে।

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এ সংগঠনের সঙ্গে রাশিয়া ও তার নেতৃত্বাধীন কিছু দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। বিশ্বের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন করে এই জোটের দেশগুলো। জোটটির নীতিগত সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলে।

এর আগে ওপেক প্লাসভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উৎপাদন কমানোর জন্য দুই দফা সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বোরবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক শেষে সৌদি আরব এ সিদ্ধান্ত নেয়। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মতে, ২০২২ সালের অক্টোবর থেকে ওপেক প্লাসের মোট উৎপাদন হ্রাস ৩.৬৬ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে।

রোববার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এই চুক্তিকে অভূতপূর্ব বলেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি মহান দিন, কারণ চুক্তির মান অভূতপূর্ব। এ ছাড়া তিনি নতুন উৎপাদন লক্ষ্যমাত্রাকে অনেক বেশি স্বচ্ছ ও ন্যায্য বলে দাবি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল