বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-১ আসনের লুৎফুল্লাহ এমপি

সেলিম হায়দার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-১ আসনের বর্তমান সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কেন্দ্রীয়-১৪ দলীয় জোট শরিক দলের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্য ওয়ার্কার্স পার্টির তিনজন যথাক্রমে রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা ও মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন প্রদান করেন। যা ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঘোষণা দেন। পরবর্তীতে নীতিবহির্ভূত ভাবে আ.লীগ ওয়ার্কস পার্টির সাথে কোন আলোচনা ছাড়াই মুস্তফা লুৎফুল্লাহকে শেষ মুহূর্তে জোটগত মনোনয়ন প্রদান থেকে বিরত রাখে। যে কারণে মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে মুস্তফা লুৎফুল্লাহ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে এসেছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত